প্রকাশিত: Fri, Jan 27, 2023 10:06 AM
আপডেট: Thu, Jun 4, 2026 4:24 PM

সফল নারী উদ্যোক্তা হওয়ার স্বপ্ন বুনছেন বাগেরহাটের দোলা মন্ডল

একরামুল হক: বাগেরহাটের চিতলমারীতে সোনালীজাতের মুরগি পালন করে সফল নারী উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন দোলা মন্ডল। উপজেলার হাড়িয়ার ঘোপ গ্রামের সুধাংশু শেখর আকাশের স্ত্রী তিনি। স্বামী আকাশ পেশায় একজন শিক্ষক। স্বামীর অনুপ্রেরণায় গড়ে তুলেছেন আদি এ্যাগ্রো ফার্ম, বাড়ির ছাদে মুরগি পালন করছেন। 

দোলা মন্ডল জানান, সঠিক নিয়মে বাচ্চাগুলোকে ভ্যাকসিনের পাশাপাশি পরিচর্যা করে একটু বড় করতে পারলেই সোনালী বাচ্চার মৃত্যুর ঝুঁকি কমে যায়। 

সোনালী মুরগির মাংস একটু শক্ত হয়। খেতে এর স্বাদও বেশ ভালো।  অনেকেই দ্রুত এগুলোকে বাজারে পাঠান। সোনালী মুরগি পালনে যেমন লাভ, তেমন বাজারে চাহিদারও বেশী।  ২০২২ সালে তিনি ৭০০ সোনালীজাতের মুরগির বাচ্চা নিয়ে প্রকল্পটি শুরু করেন। মাত্র তিন মাসে প্রতিটি বাচ্চা ৫০০ থেকে ৮০০ গ্রামের মত ওজন হয়েছে। দোলা মন্ডল তার প্রকল্পে আর্থিক সহযোগিতার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।

দোলা মন্ডলের স্বামী আকাশ মন্ডল জানান, প্রকল্পটি আমার স্ত্রীর তত্ত্বাবধায়নে আমি মাঝেমাঝে তাকে সহযোগিতা করি। 

প্রকল্পের প্রথম দিকে মুরগির গ্রোথ বেশ ভালোই হয়েছে। প্রতি বাচ্চা ৩০ টাকা করে কেনা পড়ে ছিলো। একটিও মারা যায়নি। খরচবাদে প্রতি মুরগি থেকে ৫০টাকা করে মুনাফা আসতে পারে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব